Mohun Bagan: দিল্লিকে হারিয়ে আইএসএলে রানার্স মোহনবাগান
Mohun Bagan: প্রথমে পিছিয়ে পড়েও দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গল যেদিন আইএল জিতল, সেদিন সম্মানরক্ষার জয় পেল মোহনবাগানও। প্রথমে পিছিয়ে পড়েও দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা। ফলে গোলপার্থক্যের নিরিখে লিগের রানার্স হল সবুজ-মেরুন ব্রিগেড। ড্রাবি ড্রয়েই আইএসএল লিগে জেতার আশা শেষ। গোলপার্থক্যে কার্যত ধরাছোঁয়া বাইরে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। দিল্লি এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের কাছে নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্য়াচটি অন্তত বড় ব্যবধান জিততে চেয়েছিলেন কোচ সের্জিও লোবেরা। প্রথম একাদশে রেখেছিলেন…

)