)
Mohun Bagan: প্রথমে পিছিয়ে পড়েও দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গল যেদিন আইএল জিতল, সেদিন সম্মানরক্ষার জয় পেল মোহনবাগানও। প্রথমে পিছিয়ে পড়েও দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা। ফলে গোলপার্থক্যের নিরিখে লিগের রানার্স হল সবুজ-মেরুন ব্রিগেড।
ড্রাবি ড্রয়েই আইএসএল লিগে জেতার আশা শেষ। গোলপার্থক্যে কার্যত ধরাছোঁয়া বাইরে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। দিল্লি এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের কাছে নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্য়াচটি অন্তত বড় ব্যবধান জিততে চেয়েছিলেন কোচ সের্জিও লোবেরা। প্রথম একাদশে রেখেছিলেন কামিন্স, ম্যাকলারেন এবং দিমিত্রিকে।
প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল মোহনবাগান। কিন্তু গোল নষ্টের সেই রোগই আবার ভোগাল। প্রথমার্ধে জ্যাসন গোটা তিনেক অতি সহজ সুযোগ নষ্ট করলেন জ্যাসন কামিন্স একাই। বাদ গেলেন না ম্যাকলারেন,মনবীর,সাহালরাও।
এদিকে মোহনবাগান যখন একে এক সুযোগ নষ্ট করছে, তখন কাউন্টার অ্য়াটাকে গোল পেয়ে যায় দিল্লি। ৮৯ মিনিটে মনবীর সিং দুর্দান্ত একটি হেডারে গোল করে সমতা ফেরালেন। তারপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জ্যামি ম্যাকলারেন গোল করে জয় এনে দিলেন সবুজ-মেরুন শিবিরকে।
(Feed Source: zeenews.com)
