WATCH | Virat Kohli speaking Bengali: ‘খুব ভালো ব্যাট…’, বিরাটের বাংলায় কথা ঝড় তুলল নেটপাড়ায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবাঙালি কাউকে বাংলা ভাষায় কথা বলতে দেখলে বেশ ভালই লাগে আমাদের। অন্তত বলার চেষ্টা করলেও ভালো লাগে। এবার সেই বাংলা ভাষায় যদি কথা বলেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি! তাহলে তো একবারে আহ্লাদে আটখানা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়োতে এবার এটাই দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের সাথে আধো আধো বাংলায় কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল সেই ভিডিয়ো। সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। ভারত ২-০ ফলাফলে হোয়াইট…


