Suryakumar Yadav IPL 2025: কিংবদন্তিদের পিছনে ফেলে সূর্যর ইতিহাস! দ্রুততম ভারতীয় হিসেবে অকল্পনীয় মাইলস্টোন…
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে (IPL 2025) ‘সুপার সানডে’ চলছে। আজ, রবিবার ক্রিকেট বিনোদনের ডাবল ডোজ। দিনের প্রথম ম্যাচে মুম্বইয়ে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স-লখনউ সুপার জায়ান্টস (MI vs LSG)। টস হেরে মুম্বই প্রথমে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ২১৫। ব্যাট হাতে অবদান রেখেছেন রায়ান রিকলটন (৩২ বলে ৫৮) ও সূর্যকুমার যাদব (২৮ বলে ৫৪)। তবে চর্চায় সূর্য। একের পর এক রেকর্ড করলেন তিনি। সূর্যর মুকুটে আরও একটি পালক যুক্ত হল। আইপিএলের ইতিহাসে এখন তিনি দ্রুততম (সবচেয়ে কম বল…




