Dia Mirza: ‘প্রিয়াঙ্কাদের টাকা ছিল, আর লারার সঙ্গে আমি এক প্যাকেট নুডলসে দিন কাটাতাম…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০০০, গ্ল্যামারের দুনিয়ায় একই সঙ্গে পা রাখেন এই তিন তারকা। একই বছরে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ও দিয়া মির্জা। সেবছর তাঁরাই হলেন সেরা তিন। সেই একই বছরে মিস ইউনিভার্স খেতাব পান লারা, মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠল প্রিয়াঙ্কার ও মিস এশিয়া প্যাসিফিক হলেন দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাত্কারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করলেন দিয়া মির্জা। সুন্দরী প্রতিযোগিতা জেতার পরে যখন তাঁরা সিনেমার দুনিয়ায় পা রাখেন, তখন তাঁদের কেরিয়ার…

