ভরসা জোগাচ্ছে হোম রেকর্ড, রবিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের সামনে নয়া ইতিহাস গড়ার হাতছানি
কলকাতা: লিগশিল্ড থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে তারা। টানা দ্বিতীয়বার শিল্ড জিতে ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) নয়া নজির গড়ার অপেক্ষায় তারা। কিন্তু সে জন্য এক কঠিন হার্ডল পেরোতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে, যার নাম ওড়িশা এফসি (Mohun Bagan Super Giant vs Odisha FC)। আইএসএলে যাদের বিরুদ্ধে ১২ বারের মধ্যে ছ’বারই ড্র করেছে সবুজ-মেরুন বাহিনী। তবে আরও একটা পরিসংখ্যানও রয়েছে। এই ১২ বারের মধ্যে ওড়িশা এফসি জিতেছে মাত্র একবার। বাকি জয়গুলি লেখা হয়েছে বাগান-বাহিনীর নামে। সে না হয় অতীত…

