তাঁর কাউন্টডাউনে কান রেখে চন্দ্রযানের চাঁদ ছোঁয়া দেখেছিল আসমুদ্রহিমাচল, চলে গেলেন সেই বিজ্ঞানী
চেন্নাই: ভারত তখন চন্দ্রজয়ের স্বপ্ন দেখছে। তিন,দুই,এক করে ক্রমে মাহেন্দ্রক্ষণের দিকে এগোচ্ছে ইসরো (Indian Space and Research Organisation)। চন্দ্রযানের সাফল্য কামনায় তখন টেলিভিশন সেটের সামনে তখন কোটি কোটি ভারতীয়। সকলের কানে বাজছে সেই কণ্ঠ। অনেকেই জানেন না, সেই কণ্ঠস্বর ছিল ইররোর বিজ্ঞানী এন ভালরমাথির (ISRO scientist N Valarmathi)। ইসরোর বড় রকেট লঞ্চ মানেই তাঁর কণ্ঠস্বর ! চন্দ্রযান চাঁদের মাটি ছুঁয়েছিল যখন, তখনও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। কিন্তু আর কোনওদিনও শোনা যাবে না N Valarmathi র কাউন্টডাউন। X প্ল্যাটফর্মে এই…

