Nachiketa Chakraborty: ‘অবশেষে খাঁচা ভেঙে…’! শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেই পোস্ট নচিকেতার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। হার্টে ব্লকেজ ধরা পড়ায় তড়িঘড়ি তাঁর বুকে স্টেন্ট বসানো হয়। আপাতত সুস্থ তিনি। শুক্রবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন গায়ক। হাসপাতাল থেকে ফেরার সময় চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন, সবাইকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘অবশেষে খাঁচা ভেঙে…’। জানা যায়, শনিবার রেগুলার চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। চিকিৎসকেরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে।…
