সিনেমা মুক্তি নিয়ে জটিলতা, তার মধ্যেই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল ফাহাদ খানের সিনেমার গান!
নতুন দিল্লি: ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল আগেই। আর এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল পাকিস্তানি অভিনেতা ফাহাদ খানের (Fawad Khan) বিরুদ্ধে। তাঁর অভিনীত হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর দুটি গান ইউটিউবে থেকে সরিয়ে দেওয়া হল। ফাহাদের কামব্যাক ছবিটিতে বাণী কাপূরও অভিনয় করেছেন। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ছবিটি বিতর্কের মুখে পড়েছে। ছবির প্রথম গান ‘খুদায়া ইশক’। এটি একটি রোম্যান্টিক গান। এটি অরিজিৎ সিংহ (Arijit Singh) এবং শিল্পা রাও গেয়েছেন। ১৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায়…

