‘পাকিস্তানে জঙ্গি আছে?’, প্রশ্নের জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক কথায় উত্তর ‘না’
Pakistan Defence Minister: ‘পাকিস্তান জঙ্গিদের কিংবা জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেয় না। যারা পাকিস্তানের ভূখণ্ডে থাকে তারা পাকিস্তানে কিংবা সীমান্ত পেরিয়ে ভারতে কোনওপ্রকার জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয় না।’ বিবিসি- কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। প্রসঙ্গত উল্লেখ্য, বিবিসি’র এই সাক্ষাৎকার ভারত-পাকিস্তান উদ্বেগ তৈরি হওয়ার কয়েক ঘণ্টা পরেই নেওয়া হয়েছিল। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এরপর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। পহেলগাঁও হামলার উপযুক্ত জবাবও দিয়েছে ভারত। প্রত্যাঘাত…

