‘ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নয়’, পাক-প্রধানমন্ত্রীকে স্পষ্ট উপদেশ নওয়াজ শরিফের
ইসলামাবাদ : সিগনাল মিললেই পুরোদস্তুর অ্য়াকশন শুরু করে দেওয়া হবে ! পহেলগাঁওয়ে নারকীয় হত্য়ালীলার বদলা নিতে, পুরোপুরি প্রস্তুত রয়েছে ভারতের তিন বাহিনী ! অর্থাৎ, যে কোনও সময়ে, যে কোনও জায়গায়, যে কোনওরকম হামলা চালাতে তৈরি সেনা, বায়ুসেনা এবং নৌসেনা। ‘ভারতের রক্ত ফুটছে’ বলে গতকালই বার্তাটা স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের এই প্রত্যাঘাত-হুঙ্কারের মধ্যেই সুর নরম পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রী আস্ফালন করলেও, ভিন্ন সুর শোনা যাচ্ছে নওয়াজ শরিফের গলায়। ছোট ভাই ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে তাঁর দাদা তথা পাকিস্তানের…

