‘কাকে ধমকি দিচ্ছেন ? একটা অগ্নি-৫ ফেললে পাকিস্তানের পুরো শহর ধূলিসাৎ হয়ে যাবে’
নয়াদিল্লি : “পাকিস্তানে একটা অগ্নি-৫ ফেলে দিলে, গোটা শহর ধূলিসাৎ হয়ে যাবে।” পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার আবহে হুঙ্কার ছাড়লেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার নেপথ্য়ে সরাসরি পাকিস্তানের হাত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। যার ফলে দেশজুড়ে আরও জোরাল হয়েছে, পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার দাবি ! এই আবহে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে এদিন সেনার তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত করা হবে, সেই টার্গেট ঠিক করবে সেনাবাহিনী।সন্ত্রাসবাদকে কড়া জবাব দিতে…


