হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Pakistan School Roof Collapse : নিমেষেই শিক্ষাপ্রতিষ্ঠান বদলে গেল ধ্বংসস্তূপে। চারিদিকে শুরু হল আর্তনাদ। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত শিক্ষক সহ ২৭ জন স্কুলপড়ুয়ার প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই স্থানীয় হাসপাতালে জরুরিকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে লেড রিডিং হসপিটালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানিয়েছেন, মৃতদের মধ্য়ে ১৮ জন ছাত্র ও ২ জন ছাত্রী রয়েছে। এদের বয়স ৭-১২ বছরের মধ্যে। পাকিস্তানের পেশোয়ারে এই দুর্ঘটনায় বহু সংখ্য়ক লোক আহত হয়েছে। যাদের মধ্য়ে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের…

