আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান
নয়াদিল্লি: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে। এখনও কার্যত সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান। আর সেই আবহেই আফগানিস্তান সীমান্তে বেঘোরে প্রাণ গেল পাক সেনার এক ক্যাপ্টেনের। মারা গিয়েছেন আরও পাঁচ সেনাকর্মী। সেনার একটি কনভয়ও উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। (Pakistan-Afghanistan Border) বুধবার পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ এই স্বীকারোক্তি এসেছে। তারা জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার খুররম জেলায় ‘জঙ্গি’দের সঙ্গে সংঘর্ষে ছ’জনের প্রাণ গিয়েছে। গোপন অভিযান চলাকালীন তাঁদের মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে। (Pakistan-Afghanistan Conflict) ওই বিবৃতিতে বলা হয়েছে,গোপন সূত্রে খবর…

