Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘গ্রেটার আফগানিস্তানে’র অংশ বালুচিস্তানও! নয়া মানচিত্র প্রকাশ করল তালিবান সরকার, ফের সংঘাত?
‘গ্রেটার আফগানিস্তানে’র অংশ বালুচিস্তানও! নয়া মানচিত্র প্রকাশ করল তালিবান সরকার, ফের সংঘাত?

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই দেশের নতুন প্রতীকী মানচিত্র প্রকাশ করল আফগানিস্তানের তালিবান সরকার। পশতু কবি, মতিউল্লাহ্ তুরাবের সমাধির উপর স্থাপন করা হয়েছে মতুন বৃহত্তর আফগানিস্তান, বা ‘গ্রেটার আফগানিস্তানে’র মানচিত্রটি। ওই মানচিত্র অনুযায়ী, পাকিস্তানের বেশ কিছু অঞ্চলকে আফগানিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে, সেই তালিকায় রয়েছে খাইবার পাখতুনখোয়ার বিস্তীর্ণ এলাকা এবং উত্তর বালুচিস্তান। (Greater Afghanistan Map) আফগানিস্তানের Aamaj News ‘গ্রেটার আফগানিস্তানে’র ওই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে। তাতে লেখা হয়, ‘পশতু কবি মতিউল্লাহ্ তুরাবের সমাধির উপর ‘গ্রেটার আফগানিস্তানে’র মানচিত্র স্থাপন…

Read More

ফের ভেস্তে গেল আলোচনা, ‘যুদ্ধ শুরু হলে…’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগানিস্তানের
ফের ভেস্তে গেল আলোচনা, ‘যুদ্ধ শুরু হলে…’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগানিস্তানের

নয়াদিল্লি: আবারও ভেস্তে গেল শান্তি স্থাপনের বৈঠক। আর তার পরই পাকিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি আফগানিস্তানের। বৈঠক ভেস্তে যাওয়ার জন্য ইসলামাবাদ ও তালিবান নেতৃত্ব পরস্পরকে দোষারোপ করছেন। তবে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে তালিবান। (Pakistan-Afghanistan Conflict) সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি-বৈঠক শুরু হয়। তুরস্কের ইস্তানবুলে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু সনাধানসূত্র বেরনোর আগেই সেই বৈঠক ভেস্তে গিয়েছে। (Pakistan-Afghanistan Tensions) আর তার পরই আফগানিস্তানের তালিবান সরকার বিবৃতি দিয়ে সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। পাকিস্তান…

Read More

আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান
আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান

নয়াদিল্লি: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে। এখনও কার্যত সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান। আর সেই আবহেই আফগানিস্তান সীমান্তে বেঘোরে প্রাণ গেল পাক সেনার এক ক্যাপ্টেনের। মারা গিয়েছেন আরও পাঁচ সেনাকর্মী।  সেনার একটি কনভয়ও উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। (Pakistan-Afghanistan Border) বুধবার পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ  এই স্বীকারোক্তি এসেছে। তারা জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার খুররম জেলায় ‘জঙ্গি’দের সঙ্গে সংঘর্ষে ছ’জনের প্রাণ গিয়েছে। গোপন অভিযান চলাকালীন তাঁদের মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে। (Pakistan-Afghanistan Conflict) ওই বিবৃতিতে বলা হয়েছে,গোপন সূত্রে খবর…

Read More