তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়
নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পানামা। আতঙ্ক ছড়াল রাজধানী পানামা সিটিতে। পরিস্থিতি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে। মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকূল অঞ্চল থেকে। খালি করা হচ্ছে উপকূল সংলগ্ন বাড়িঘর। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। (Panama Earthquake) US Geological Survey জানিয়েছে, শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পানামা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিসল পিতালোজ়া আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে। প্রথমে কম্পনের তীব্রতা ৮ বলে মনে করা হয়েছিল।…

