Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আইসিসি ট্রফির খরা কাটানো থেকে গুকেশের ইতিহাস, ২০২৪-এ ক্রীড়াক্ষেত্রে ভারতের সেরা সাফল্যগুলি
আইসিসি ট্রফির খরা কাটানো থেকে গুকেশের ইতিহাস, ২০২৪-এ ক্রীড়াক্ষেত্রে ভারতের সেরা সাফল্যগুলি

ভারতীয় ইতিহাসে এর আগে যা কখনও হয়নি, তেমনটাই প্যারিসে এবারে করে দেখান মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক এডিশনে জোড়া পদক জেতেন ভারতীয় শ্যুটার। ইতিহাস তৈরি হয় প্যারালিম্পিক্স গেমসেও। প্য়ারিসেই ভারতীয় দল প্যারালিম্পিক্সে নিজেদের সর্বকালের সর্বাধিক ২৯টি পদক জেতে। সাতটি সোনা, নয়টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। শুধু ভারতীয় নয় বিশ্ব টেনিসে এই বছরের শুরুতেই ইতিহাস গড়েন রোহন বোপান্না। নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ৪৩ বছর বয়সে প্রথমবার ডাবলসে এক নম্বর হন রোহন। এত…

Read More

৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি, হাতছাড়া সোনা, প্যারালিম্পিক্সে ভারতের পদক ১৬
৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি, হাতছাড়া সোনা, প্যারালিম্পিক্সে ভারতের পদক ১৬

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরও একটি পদক এল। মঙ্গলবার মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জীবনজি। যা ২০২৪ সালের প্যারালিম্পিক্সে ভারতের ১৬ তম পদক। শুধু তাই নয়, দীপ্তির হাত ধরে প্যারিসে ট্র্যাক-রানিংয়ে তৃতীয় পদক পেল ভারত। দীপ্তির আগে মহিলাদের ১০০ মিটার টি-৩৫ এবং মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল। মঙ্গলবার তৃতীয় পদক এনে দিলেন দীপ্তি। অথচ তাঁরা যখন প্যারিসে আসেন, তখনও পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক-রানিংয়ে কখনও কোনও পদক পায়নি ভারত। আর ইতিমধ্যে সেই সংখ্যাটা তিনে…

Read More

প্যারালিম্পিক্সের মঞ্চে এখনও পর্যন্ত কতগুলো পদক জিতেছে ভারত?
প্যারালিম্পিক্সের মঞ্চে এখনও পর্যন্ত কতগুলো পদক জিতেছে ভারত?

মুম্বই: আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের প্যারালিম্পিক্স। প্যারিসে অলিম্পিক্সের মঞ্চ থেকে মোট ৬টি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে তিনটি, কুস্তিতে একটি, হকিতে একটি ও জ্যাভলিন থেকে নীরজ চোপড়া রুপো জিতেছিলেন। এবার প্যারিসেই প্যারালিম্পিক্সের আসরের দিকে নজর সবার। প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত মোট ৩১টি পদক জিতেছে ভারত। ভারতের প্যরালিম্পিয়ানরা এখনও পর্যন্ত মোট ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিক্সের আসর থেকে। প্যারালিম্পিক্সের আসরে এই নিয়ে ১১ বার অংশ নিতে চলেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ১৯৬০ সালে প্রথমবার…

Read More

প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পক্সের আসর, কবে থেকে শুরু, কোথায় যাবে দেখা?
প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পক্সের আসর, কবে থেকে শুরু, কোথায় যাবে দেখা?

প্যারিস: গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর শেষ হয়েছে। তবে প্যারিসে ক্রীড়া উৎসব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। অলিম্পিক্সের ভেন্যু প্যারিসেই বসতে চলেছে প্যারালিম্পিক্সের (Paralympics 2024) আসর। এই মাসেই শুরু হবে প্রতিযোগিতা। হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন। এই প্রথমবার প্যারিসে প্যারালিম্পক্সের আসর বসতে চলেছে। অবশ্য ফ্রান্স কিন্তু এটা প্রথম নয়। এর আগেও ১৯৯২ সালে ফ্রান্সে প্যারালিম্পিক্সের আসর বসেছিল। তবে সেবার প্যারিসে সেটা আয়োজিত হয়নি। এবার হবে। ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে এবার ৪৪০০ জন প্যারা অ্যাথলিট প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন। ১১ দিন ধরে…

Read More