জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূল পার্টি অফিস! ‘সময় বেঁধে’ ভাঙার নির্দেশ দিল আদালত
#কলকাতা: আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে হেরিটেজ ভবনকে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে তৃণমূলের দলীয় কার্যালয় নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। ভাঙতে হবে দলীয় কার্যালয়। হেরিটেজ ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, আলাদাভাবে চিহ্নিত করতে হবে হেরিটেজ ভবনকে। সোমবার স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে তিন সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে হবে কলকাতা পুরসভাকে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে দলীয় কার্যালয় তৈরি নিয়ে বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়ে…

