সমবায় ভোটের লড়াইয়ে লাল পতাকার দাপট, প্রার্থীই দিতে পারল না তৃণমূল
সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: সমবায় নির্বাচনে (cooperative polls) প্রার্থী দিতে পারল না তৃণমূল, ১২টি আসনের সবকটিতেই জয়ী হলেন বাম (Left) প্রার্থীরা। যদিও বিজেপির ৪ প্রার্থী ছিলেন লড়াইয়ে। তাঁদের ভোট লাল শিবিরের ভোটের ধারে পাশেও যেতে পারেনি। লাল পতাকার এমন জয়ে উচ্ছ্বসিত বামেরা। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর ২ ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত (Panchayat) এলাকার কাশিনাথপুর সমবায় সমিতির নির্বাচনে এমন ফল হয়েছে। এলাকার সিপিএমের নেতা অমল ঘোরই জানান, রবিবার এই সমবায়ে ৯ টি আসনে ভোটাভুটি হয়। মোট ভোটার…

