বইয়ে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ, উত্তপ্ত দেশের সংসদ, শুরু তদন্ত, বিতর্কে মুখ খুললেন M M Naravane
নয়াদিল্লি: তাঁর লেখা বই নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বক্তৃতাই করতে পারেননি লোকসভার বিরোধী দলনেতা। জাতীয় রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে লাগাতার। সেই আবহেই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন সেনাকর্তা মনোজ মুকুন্দ নরবণে। গোটা বিতর্কে নিজের অবস্থান জানালেন তিনি। (M M Naravane Book Row) গালওয়ান উপত্যকায় চিন ও ভারতের মধ্যে সংঘর্ষের সময় সেনাপ্রধান হিসেবে আসীন ছিলেন নরবণে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নিজের লেখা বই ‘ফোর স্টার্স অফ ডেস্টিনি’-তে। ওই বইয়ের কিছু অংশই লোকসভায় পড়ে শোনাতে চেয়েছিলেন রাহুল গাঁধী, যা নিয়ে…

