WATCH: ভোট বঙ্গে আচমকাই রহস্যের গন্ধ, চর্চায় ‘ফুল পিসি ও এডওয়ার্ড’, ভিডিয়োতে তুমুল শোরগোল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এল বড় সুখবর। বহু প্রতীক্ষিত ছবি ফুল পিসি ও এডওয়ার্ড-এর টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল ও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশিষ্ট পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি-এর পরিচালনায় তৈরি এই ছবিটি প্রথম ঝলকেই ইঙ্গিত দিচ্ছে এক রহস্যময়, মনস্তাত্ত্বিক টানটান উত্তেজনায় ভরা গল্পের। ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন। সঙ্গীত ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জয় সরকার, আর গানের কথা লিখেছেন শ্রীজাত। টিজারে ব্যবহৃত ভিজ্যুয়াল ও আবহ এমনভাবে নির্মিত, যা…

)