Raja Poetry Event: শীতের সন্ধ্যায় “রুমাল, ধুলো, কবিতাগুলো…”! পিয়ানো-এসরাজের সুরে অন্যরকম কবিতা যাপনে বাচিকশিল্পী রাজা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই শীতের সন্ধ্যায় কবিতাভিত্তিক এক অন্যরকম প্রযোজনা নিয়ে আসছেন শহরের বিশিষ্ট বাচিক শিল্পী রাজা। এই শহর কবিতার শহর, আর সেই শহরের চেনা চেনা সম্পর্ক—বন্ধু, প্রেমিকা, কলেজ এবং স্মৃতিমাখা নস্টালজিয়া—ছড়িয়ে আছে রাজার উপস্থাপনায়। সময়, অতীত আর বর্তমানকে কবিতায় তুলে ধরে এক ভিন্ন ধরনের প্রযোজনা হতে চলেছে ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার, উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬টায়। থার্ড আইয়ের আয়োজনে এই অনুষ্ঠানের নাম “রুমাল, ধুলো, কবিতাগুলো…”। আপনি যদি নব্বইয়ের দশককে ভালোবাসেন, তবে গল্প, কবিতা ও গান নিয়ে তৈরি…
