Sravanti Mazumdar: শহরে খুকু আসছেন! রেডিওর নস্টালজিয়া ও এক গুচ্ছ বাংলা গান নিয়ে মঞ্চে শ্রাবন্তী মজুমদার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে এলেন বাংলার জিঙ্গল কুইন। বাঙালির ঘরে, ঘরে বহু শ্রুত এক কন্ঠ যা বুঁদ করে রাখত এক প্রজন্মের রেডিওর শ্রোতাদের। তাঁর স্বকীয়তা, বাচনভঙ্গি, বিজ্ঞাপনের গান আর পাশাপাশি তাঁর বাংলা নন-ফিল্ম সংস।শ্রাবন্তী মজুমদার একটা নাম, একটা সময় আর একরাশ নস্টালজিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, কলা মন্দির প্রেক্ষাগৃহে তাঁর একক “আয় খুকু আয়”, সন্ধ্যা ৬:৩০টা থেকে। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশনস। নিবেদনে বোরোলিন। বাংলা আধুনিক গানের জগতে ‘আয় খুকু আয়’ একটা ক্লাসিক। আর সেই গানের পঞ্চাশ বছর…

