Sanju Samson: ভক্তের ‘ভগবান’ সঞ্জু; সেলফি তুলতে আসা ফ্যানের ফোনটিই খারাপ, বিশ্বের স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন উপহার তারকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কপাল বটে! পুরো ঘটনা জানার পর আপনিও বলতে বাধ্য হবেন। প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে পারাই পরম সৌভাগ্যের। সেখানে আবার আইকনের হাত থেকেই নতুন স্মার্টফোন পাওয়া! এ তো ডাবল জ্যাকপট। ঠিক এমন ঘটনারই সাক্ষী হলেন কদমপাঝিপুরমের বাসিন্দা শাবারীশ। তাঁর দিনটাই বদলে দিলেন কেরলমের নায়ক তথা ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। ঠিক কী ঘটল ভক্তের সঙ্গে? সঞ্জু চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার ফাঁকে একটু সময় বার করেছিলেন। তিনি গাড়ি চালিয়ে কোঝিকোড় থেকে…

)