Prosenjit Chatterjee: টলিউডের ক্ষমতার অলিন্দে বড় রদবদল? রুদ্রনীল-প্রসেনজিৎ ফোনালাপ নিয়ে মুখ খুললেন ‘ইন্ডাস্ট্রি’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন শুধু প্রশাসনিক স্তরেই নয়, বড়সড় কম্পন সৃষ্টি করেছে টলিউডের অন্দরেও। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সমীকরণগুলো রাতারাতি বদলে যেতে শুরু করেছে। ইন্ডাস্ট্রির ভরকেন্দ্র বা ‘পাওয়ার সেন্টার’ এখন কার দখলে যাবে, তা নিয়ে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এই দলবদলের আবহে সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে অভিনেতা রুদ্রনীল ঘোষের কাছে আসা কিছু ফোন কল। আর সেই তালিকায় সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম জড়াতেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। সম্প্রতি রটে যায় যে, রাজনৈতিক পালাবদলের…
