PoK-তে পাক সরকারের বিরুদ্ধে চরম বিক্ষোভ, অশান্তির ঘটনায় হত ২, আহত ২২; চলল গুলি
নয়াদিল্লি : পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যাকে কেন্দ্র করে হিংসার ঘটনায় দুই জনের প্রাণহানি এবং ২২ জন আহত হয়েছেন। পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেল অনলাইনে হিংসার ঘটনার ভিডিও শেয়ার করেছে। যাতে রাস্তায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে । পুলিশের সঙ্গে উত্তেজনার আবহেই কিছু বিক্ষোভকারীকে আবার বাতাসে গুলি চালাতেও দেখা গেছে। কেউ কেউ আবার গাড়ির উপর উঠে পড়েন। বিক্ষোভকারীদের হাতে ছিল পতাকা, মুখে স্লোগান। অপর একটিতে দেখা গেছে, এক বিক্ষোভকারী এক মুঠো বুলেট দেখাচ্ছেন যেগুলি পুলিশ ফায়ার করেছে। ‘মৌলিক…

