‘বিয়ের অনুষ্ঠানে থাকতে চাই’, বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টের
নয়া দিল্লি: কিছুটা স্বস্তি পেলেন রাজপাল যাদব। বলিউড অভিনেতার জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। নিজের ভাইঝির বিয়েতে উপস্থিত থাকার জন্যই আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত সূত্রে খবর, বকেয়া টাকার মধ্যে ১.৫ কোটি টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়ার পরই এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাজপাল যাদবের ভাইঝির বিয়ে। শাহজাহানপুরে আয়োজিত এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তিনি সাময়িক মুক্তির আবেদন করেছিলেন। আদালত শর্তসাপেক্ষে সেই আর্জি মেনে নিয়েছে। তবে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফট…


