Ram Temple| Ayodhya: গুঁড়িয়ে দেব অযোধ্যার রামমন্দির, সময়সীমা বেঁধে হুমকি খালিস্তানি জঙ্গি পান্নুনের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার মন্দিরের হামলার পর এবার অযোধ্যায় রাম মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্দ সিং পান্নুন। পান্নুনের একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে কানাডায় শিখদের সংগঠন শিখ ফর জাস্টিস বা এসএফজে। সেখানে বলা হয়েছে আগামী ১৬-১৭ নভেম্বরের মধ্যে রাম মন্দিরের হামলা করা হবে। ওই ভিডিয়ো বার্তায় পান্নুন বলেছে, আমরা অযোধ্যার রাম মন্দির ও উগ্র হিন্দুত্বের নীতির ভিত নাড়িয়ে দেব। ভিডিয়োতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রার্থনা করছেন। পাশাপাশি কানাডার…







