Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
MS Dhoni: 'আজীবন ধোনির কাছে ঋণী', বক্তা কিংবদন্তি ভারতীয়, আঙুলের জাদুতে বদলান খেলার রং
MS Dhoni: 'আজীবন ধোনির কাছে ঋণী', বক্তা কিংবদন্তি ভারতীয়, আঙুলের জাদুতে বদলান খেলার রং

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক কিংবদন্তির প্রশংসায় আরেক কিংবদন্তি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাছে আজীবন কৃতজ্ঞতার কথা, অকপটে স্বীকার করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandaran Ashwin)। আজ যিনি বিশ্বের অন্য়তম সেরা স্পিনারদেরই একজন। সম্প্রতি অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে তামিলনাড়ু ক্রিকেট অ্য়াসোসিয়েশন (TNCA) সংবর্ধনা দিয়েছে অশ্বিনকে। সেখানেই তিনি জানিয়েছেন যে, তাঁর হৃদয়ে জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক ঠিক কোথায়। দেখতে দেখতে আইপিএল ১৭ বছরে পা দিতে চলেছে। আর ঠিক পাঁচ দিন পরেই শুরু…

Read More