IPL 2025: পঞ্জাবকে ৮ উইকেটে গুঁড়িয়ে ফাইনালে বেঙ্গালুরু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি ভাগ্যে শিকে ছিঁড়বে? ৯ বছর পর ফের আইপিএলে ফাইনালে বেঙ্গালুরু। একপেশে ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে দিলেন রিরাট কোহলিরা। আরসিবি আর ট্রফির মধ্যে দূরত্ব এখন একটি ম্যাচের। এদিন প্রছমে ব্য়াট করে পঞ্জাব। কিন্তু বেঙ্গালুরুর পেসার দাপটে কার্যত দাঁড়াতেই পারলেন প্রীতি জিন্টার দলের ব্যাটাররা। যশ দয়ালের বলে মাত্র ৭ রানে ফেরেন প্রিয়াংশ আর্য। এরপর একে একে প্যাভিলিয়নের রাস্তা ধরেন প্রভসিমরন সিং ও শ্রেয়স আইয়ার। নিজের প্রথম দু-ওভারেই উইকেট পান বেঙ্গালুরুর হ্যাজেলউড। একটা সময়ে মাত্র ৫০…

