
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি ভাগ্যে শিকে ছিঁড়বে? ৯ বছর পর ফের আইপিএলে ফাইনালে বেঙ্গালুরু। একপেশে ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে দিলেন রিরাট কোহলিরা। আরসিবি আর ট্রফির মধ্যে দূরত্ব এখন একটি ম্যাচের।
এদিন প্রছমে ব্য়াট করে পঞ্জাব। কিন্তু বেঙ্গালুরুর পেসার দাপটে কার্যত দাঁড়াতেই পারলেন প্রীতি জিন্টার দলের ব্যাটাররা। যশ দয়ালের বলে মাত্র ৭ রানে ফেরেন প্রিয়াংশ আর্য। এরপর একে একে প্যাভিলিয়নের রাস্তা ধরেন প্রভসিমরন সিং ও শ্রেয়স আইয়ার। নিজের প্রথম দু-ওভারেই উইকেট পান বেঙ্গালুরুর
হ্যাজেলউড। একটা সময়ে মাত্র ৫০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল পঞ্জাবের। শেষের দিকে আজমতুল্লাহ ওমরজাই ব্যাটে ভর করেই একশোর গণ্ডি পেরোয় তারা।
১০১ রান তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই ম্যাচ পকেটে পুরে ফেলে বেঙ্গালুরু। শুরুটা ভালো করলেও, অবশ্য বড় রান পাননি বিরাট। মাত্র ১২ রান করে অফস্টাম্পের বাইরে বলে ধরে পড়েন তিনি। তবে এদিন যে আধিপত্য দেখিয়ে জিতল বেঙ্গালুরু, তাতে ফাইনালে যেই থাক তাদের রোখা যে অত্যন্ত কঠিন হবে সেকথা বলাই যায়।
