ওষুধের বাজারে ট্রাম্পের বড় চমক! ২ বছর সম্পূর্ণ ফ্রি, তারপরই বসছে ২০০% শুল্কের খাঁড়া
Generic Medicines Tariff: মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশনের ৯০ শতাংশের বেশিজুড়েই থাকে জেনেরিক ওষুধ। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে ওষুধ রপ্তানিকারক দেশ ও কোম্পানিগুলোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওষুধের উত্পাদন ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। গত মঙ্গলবার ট্রাম্প আমদানিকৃত জেনেরিক ওষুধের ওপর এই পর্যায়ক্রমিক শুল্কের কথা জানান। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ১ আগস্ট থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এই নীতির অধীনে…

)