Rituparna Sengupta Reply to Trollers: তাঁর গান নাকি ‘বেসুরো’! নেটিজেনদের মারাত্মক ট্রোলের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত, দিলেন মোক্ষম জবাব
ঋতুপর্ণা সেনগুপ্তর গান নিয়ে শুরু হয়েছিল নানা চর্চা৷ সোশাল মিডিয়ায় ট্রোল হন অভিনেত্রী৷ এতদিন কোনও কথা বলেননি, এবার মুখ খুললেন তিনি৷ কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলার অত্যন্ত জনপ্রিয় নায়িকা৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী৷ এখনও সমানভাবে সক্রিয়৷ দেখে বোঝার উপায় নেই যে তাঁরও বয়স বেড়েছে! স্ক্রিনে এবং স্ক্রিনের বাইরে তিনি এখনও সমান গ্ল্যামারস৷ সেই ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার হচ্ছেন ট্রোল৷ কখনও তিনি তাঁর পোশাকের জন্য তো কখনও গানের জন্য৷ এবার এই নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷ নায়িকাদের স্টেজ শো খুবই প্রচলিত৷ যাকে সাধারণভাবে মাচা শো…

