Rituparna Sengupta Reply to Trollers: তাঁর গান নাকি ‘বেসুরো’! নেটিজেনদের মারাত্মক ট্রোলের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত, দিলেন মোক্ষম জবাব

Rituparna Sengupta Reply to Trollers: তাঁর গান নাকি ‘বেসুরো’! নেটিজেনদের মারাত্মক ট্রোলের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত, দিলেন মোক্ষম জবাব

ঋতুপর্ণা সেনগুপ্তর গান নিয়ে শুরু হয়েছিল নানা চর্চা৷ সোশাল মিডিয়ায় ট্রোল হন অভিনেত্রী৷ এতদিন কোনও কথা বলেননি, এবার মুখ খুললেন তিনি৷

কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলার অত্যন্ত জনপ্রিয় নায়িকা৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী৷ এখনও সমানভাবে সক্রিয়৷ দেখে বোঝার উপায় নেই যে তাঁরও বয়স বেড়েছে! স্ক্রিনে এবং স্ক্রিনের বাইরে তিনি এখনও সমান গ্ল্যামারস৷ সেই ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার হচ্ছেন ট্রোল৷ কখনও তিনি তাঁর পোশাকের জন্য তো কখনও গানের জন্য৷ এবার এই নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷
নায়িকাদের স্টেজ শো খুবই প্রচলিত৷ যাকে সাধারণভাবে মাচা শো বলা হয়৷ এমনই এক শোয়ে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা৷ খুবই সাদামাটা পোশাকে ছিলেন তিনি৷ স্টিল রঙের চুড়িদার এবং কালো রঙের ওড়নায় মঞ্চ আলো করে উপস্থিত হন নায়িকা৷ সেখানে দর্শকদের অনুরোধে গান করেন তিনি৷ আর তারপর থেকে শুরু হয় মারাত্মক ট্রোলিং৷ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই ভিডিও৷ তাঁর গানের সুর নিয়ে কটাক্ষ করা হয়৷ বলা হয়, তিনি নাকি বেসুরো গেয়েছেন৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয় চর্চা৷ প্রচুর মানুষ কমেন্ট করতে থাকেন৷ তবে ঋতুপর্ণা সেনগুপ্ত এই নিয়ে চুপই ছিলেন৷ একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি দারুণ জবাব দেন ট্রোলারদের৷
হাসিখুশি মিষ্টি স্বভাবের ঋতুপর্ণা৷ নায়িকাকে রাগ করতে কমই দেখা গিয়েছে৷ ফলে এই কটাক্ষের জবাবেও যে তিনি রেগে যাবেন না, সেটাই স্বাভাবিক৷ তিনি বলেন যে এই ধরনের অনুষ্ঠানে তাঁদের কাছে গান বা নাচের অনুরোধ করা হয়৷ ফলে তিনিও সেই মতো গেয়েছিলেন৷ এরপর আসে সেই মোক্ষম উত্তর৷ তিনি বলেন, “যারা ট্রোল করে তারা মহাপাগল। এখন আমি তাদের পিছনে কিছু বলব? একটা পাগল কী বলেছে, ধুর!”
এর আগেও একটি ছবির প্রেমিয়ারে একটি বেগুনি গাউন পরেছিলেন তিনি৷ তাঁর গায়ের সঙ্গে জড়িয়ে থাকা সেই পোশাকে তিনি কিছুটা অস্বচ্ছন্দ্য বোধ করছিলেন বলে দাবি নেটিজেনদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি৷ সেই ছবি দেখে অনেকেই বলেছেন যে, ঋতুপর্ণা বেগুনি গাউনে এতটাই অস্বচ্ছন্দ যে তিনি নিজের শ্বাস বন্ধ করে ক্যামেরায় পোজ দিচ্ছেন। তবে সেই সময় ঋতুপর্ণা কোনও মন্তব্য করেননি৷ তিনি আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এই ভাবে তাঁকে বিঁধলে তাঁর কিছু যায় আসে না৷
(Feed Source: news18.com)