প্রথম বাংলা ছবি হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ! ফের নতুন নজির গড়লেন রুক্মিণী
ABP Ananda Live: প্রথম বাংলা ছবি হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ! বিনোদিনীকে নিয়ে ফের নতুন নজির গড়লেন রুক্মিণী মৈত্র। যেদিন স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার, সেই একই দিনে মুক্তি পেল রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র ‘বিনোদিনী’ ছবির নতুন পোস্টার। আর সেই পোস্টারে নজর রাখতেই দেখা হলে বড় পরিবর্তন। স্টার থিয়েটারের জায়গায় সেখানে ঝলমল করছে বিনোদিনী থিয়েটার লেখাটা। যে বিনোদিনী একসময়ে স্বপ্ন দেখেছিলেন, তাঁর নামে থিয়েটার হবে, সেই স্বপ্ন পূরণ হল আজ। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার শেয়ার করে…

