প্রথম বাংলা ছবি হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ! ফের নতুন নজির গড়লেন রুক্মিণী

প্রথম বাংলা ছবি হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ! ফের নতুন নজির গড়লেন রুক্মিণী

ABP Ananda Live: প্রথম বাংলা ছবি হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ! বিনোদিনীকে নিয়ে ফের নতুন নজির গড়লেন রুক্মিণী মৈত্র।

যেদিন স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার, সেই একই দিনে মুক্তি পেল রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র ‘বিনোদিনী’ ছবির নতুন পোস্টার। আর সেই পোস্টারে নজর রাখতেই দেখা হলে বড় পরিবর্তন। স্টার থিয়েটারের জায়গায় সেখানে ঝলমল করছে বিনোদিনী থিয়েটার লেখাটা। যে বিনোদিনী একসময়ে স্বপ্ন দেখেছিলেন, তাঁর নামে থিয়েটার হবে, সেই স্বপ্ন পূরণ হল আজ। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার শেয়ার করে নিয়ে আবেগে ভাসলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এর আগেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।জানুয়ারি মাসেই মুক্তি পাবে ‘বিনোদিনী’-র চরিত্র আধারিত তাঁর ছবি ‘বিনোদিনী’। মুখ্যচরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। সদ্য প্রকাশ্যে এসেছে বিনোদিনী হিসেবে রুক্মিণীর একাধিক লুক। আর স্টার থিয়েটারের নাম বদলানোর মধ্যে দিয়েই যেন রুক্মিণীর বিনোদিনীর নতুন একটা সফর শুরু হল বলে মনে করছেন তিনি।

(Feed Source: abplive.com)