Saif Ali Khan Auto Driver: বিনা পয়সায় আহত সইফকে সাহায্য! সেই অটোচালকের সঙ্গে দেখা করেই কী করলেন নায়ক, জানুন

Saif Ali Khan Auto Driver: বিনা পয়সায় আহত সইফকে সাহায্য! সেই অটোচালকের সঙ্গে দেখা করেই কী করলেন নায়ক, জানুন

Saif Ali Khan Auto Driver: লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রাক মুহূর্তে অটোওয়ালা ভজনের সঙ্গে দেখা করলেন ভজন। পাঁচ মিনিটের সেই সাক্ষাতে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেন সইফ এবং তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

বাড়িতে দামি সব গাড়ির পসার। তবু মাঝরাতে ছুরিকাঘাতে রক্তাক্ত সইফ আলি খানকে সাহায্য পেতে পথে নেমে আসতে হয়েছিল। আহত নায়ক হাসপাতালে পৌঁছন অটোয় সওয়ার হয়ে। ঝড়ের গতিতে তাঁকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন ভজন সিং রানা। পেশায় মুম্বইয়ের অটোচালক।

বিনা পয়সায় আহত যাত্রীকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান ভজন। তখনও তিনি জানতেনও না আসলে কাকে সাহায্য করছেন! সইফের উপর হামলা সংক্রান্ত তদন্তেও সাহায্য করেছেন।

আপাতত সইফ সুস্থ। লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রাক মুহূর্তে ভজনের সঙ্গে দেখা করলেন তিনি। পাঁচ মিনিটের সেই সাক্ষাতে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেন সইফ এবং তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

ভজনের যে মানবিক দৃষ্টান্ত গড়ে তুলেছেন, তার প্রশংসা করেন সইফ। পরবর্তীতেও যেন তিনি এমন মানবিক পথে হাঁটেন, সেই অনুরোধও করেছেন তাঁকে।

হামলার রাতে কোনও রকম ভাড়া ছাড়াই সইফকে সাহায্য করেছিলেন ভজন। তাঁর সেই উপকারের জন্য কৃতজ্ঞ সইফ। জানিয়েছেন, অটোচালককে তাঁর প্রাপ্য টাকা তিনি দেবেন।

মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সইফ। নিজের পায়ে হেঁটেই বাসভবনে প্রত্যাবর্তন নায়কের। হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন। সইফ সেরে ওঠায় স্বস্তিতে তাঁর পরিবার।

(Feed Source: news18.com)