ফিরছে ‘তানসেনের তানপুরা’, বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
কলকাতা: সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করতেন তিনি। তবে এবার, একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। ‘হইচই’ (Hoichoi)-এর জনপ্রিয় সিরিজ ‘তানসেনের তানপুরা’-র নতুন সিজনের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এছাড়াও আগের মতোই এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাবে, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)-কে। আগের মতোই আলাপ আর শ্রুতির চরিত্রে দেখা যাবে তাঁদের। এছাড়াও এই সিরিজে থাকছেন স্বস্তিকা, যাঁকে দেখা যাবে জয়ীর চরিত্রে। অরিন্দম গঙ্গোপাধ্যায়…


