‘চিরকাল তোমাকে ভালোবেসেছি’, প্রিয়জনের মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা
মন খারাপ করা খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন হিন্দি টেলিভিশনের ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য। প্রয়াত দেবলীনার ঠাকুমা। বয়স হয়েছিল ৯৪ বছর। ইনস্টাগ্রামে প্রিয় মানুষের মৃত্যু সংবাদ ভাগ করে নিয়ে অজস্র স্মৃতি ভাগ করে নিয়েছেন বাঙালি অভিনেত্রী। এদিন ঠাকুমার গালে চুম্বনের একটি ছবি ভাগ নিয়ে মনের কথা উজার করে দেন দেবলীনা। লেখেন, ‘প্রিয় ঠাকুমা, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। আর তুমি সেটা ভালোভাবেই জানো। তোমার হাতের তৈরি খাবার আমার সবেচেয় প্রিয়। লাড্ডু থেকে লাল সা। তোমার হাতের আচারের স্বাদ এখনও…

