‘গোটা দেশ তোমার জন্য গর্বিত’, সাইনা নেহওয়ালের অবসর ঘোষণায় শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি
নয়াদিল্লি: একদা বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বারংবার চোট আঘাতে ভুগতে থাকা সাইনা নেহওয়াল (Saina Nehwal), ২০ জানুয়ারি, মঙ্গলবারই নিজের কেরিয়ারে ইতি টানেন। এবার এক বর্ণময় কেরিয়ারের সমাপ্তির জন্য সাইনাকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সাইনাকে শুভেচ্ছা জানান বিরাট। তিনি লেখেন, ‘ভারতীয় ব্যাডমিন্টনকে বিশ্বের দরবারে তুলে ধরার এক ঐতিহাসিক কেরিয়ারের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার প্রাপ্য অবসর আনন্দঘন, পরিপূর্ণ হোক। গোটা দেশ তোমার জন্য গর্বিত।’ Congratulations @NSaina…




