২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
আইচি নাগোয়া: এশিয়ান গেমসে হতাশ করলেন ভারতের কিংবদন্তি শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে অলিম্পিক্সে দুবারের পদকজয়ীকে। পাশাপাশি ব্যর্থ হয়েছে গোটা ব্যাডমিন্টন দলই। পদকহীন থেকে অভিযান শেষ হওয়ার পরই বোমা ফাটালেন সিন্ধু। টুর্নামেন্টের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। জাপানে তাঁকে চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। শনিবার সকালে ম্যাচ জেতেন সিন্ধু। তার মাত্র কয়েক ঘণ্টা পরেই ফের শেষ ষোলোর ম্যাচে নামতে হয়…









)
