Sweta on Rahul Arunoday’s death: বিধ্বস্ত শ্বেতার ভাইরাল ভিডিও ঘিরে বাড়ছে অস্বস্তি: ফোনে অধরা, কোথায় রাহুলের সহ-অভিনেত্রী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তার রেশ যেন কাটছেই না। চোখের সামনে সহ-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চিরবিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। শোকের এই আবহেই নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। এই কঠিন সময়ে শ্বেতার ব্যক্তিগত পরিসর এবং মানসিক অবস্থার প্রতি সম্মান জানানোর আবেদন করেছে তাঁর পরিবার। রাহুলের দুর্ঘটনার ঠিক পরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়…

)