মায়ের ইচ্ছাপূরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণের শিকার সঙ্গীতশিল্পী সমদীপ্তা, কী ঘটেছে?
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি অভিনব উদ্যোগের কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। নববর্ষের দিন তাঁর মা নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে চান, এটাই ছিল বার্তা। তবে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা পোস্ট করতেই ধেয়ে এল চূড়ান্ত কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। ঠিক কী হয়েছিল ঘটনাটা? সমদীপ্তা দিন কয়েক আগেই একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বার্তা দেন যে তাঁর মা নিজে হাতে রেঁধে সবাইকে কিছু খাওয়াতে চান। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন,…

