শোকের আড়ালেই আশার আলো: ব্রেন ডেড সন্তানের অঙ্গদানেই ৬ মুমূর্ষুর নতুন জীবন
মুম্বইয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী তরুণ রাজ সম্প্রতি একটি আকস্মিক দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক চরম পারিবারিক বিপর্যয়কে আশার আলোয় বদলে দিল মুম্বইয়ের একটি পরিবার। মাত্র ১৯ বছর বয়সে ব্রেন ডেথ (মস্তিষ্কের অকাল মৃত্যু) হওয়া সন্তান ‘রাজ’-এর অঙ্গদান করে ৬ জন মুমূর্ষু মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিলেন তাঁর বাবা-মা। শোকের পাহাড় বুকে চেপেও তাঁদের নেওয়া এই মানবিক সিদ্ধান্ত চিকিৎসা জগতে এক অনন্য নজির সৃষ্টি…

)