মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
School Shootout: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক ১৬ বছরের কিশোর গুলি করে খুন করেছে তার তিন সহপাঠী এবং এক শিক্ষককে। গত সপ্তাহে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে Oregon – মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশে। জানা গিয়েছে, যে বন্দুক থেকে ওই কিশোর গুলি করেছে, সেটি সে জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল তার মায়ের থেকে। CBS News- এর রিপোর্ট অনুসারে ওই কিশোরের মা একটি Maverick 88 pump action 12 gauge shotgun আইনত কিনেছিলেন ২০২৬ সালের অগস্ট মাসে। এরপর তিনি ওই বন্দুক ছেলেকে উপহার দেন।…

