IIT Kharagpur: স্কুলে শেখানো হবে এআই, হাতেকলমে শিক্ষা মিলবে রোবোটিক্স, থ্রি-ডি প্রিন্টিংয়ের! কীভাবে শিক্ষকদের তৈরি করছে IIT খড়গপুর? প্রস্তুত নয়া স্ট্র্যাটেজি
IIT Kharagpur: জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে স্কুলের পাঠদানে এআই ও আধুনিক প্রযুক্তি যুক্ত করতে বিশেষ উদ্যোগ আইআইটি খড়গপুরের। উচ্চমাধ্যমিকের শিক্ষকদের দেওয়া হল ডিজিটাল প্রশিক্ষণের বিশেষ অভিজ্ঞতা। উচ্চমাধ্যমিকের শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়্যালিটির প্রশিক্ষণ প্রদান। খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পাঠ্যবইয়ের বাঁধাধরা পাতার বাইরে বেরিয়ে স্কুলের শ্রেণিকক্ষকে কী ভাবে ভবিষ্যৎমুখী করে তোলা যায়, সেই তাগিদ এখন সর্বত্র। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মূল ভাবনাকে পাথেয় করে স্কুলশিক্ষায় আধুনিক প্রযুক্তির উপযোগিতাকে কাজে লাগাতে উদ্যোগী হল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের ‘সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড…


