‘অঙ্ক কি কঠিন’ এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের ‘শেষ অবধি’
কলকাতা: এর আগে তাঁর পরিচালনা এনে দিয়েছে জাতীয় পুরষ্কার। আর এবার, নতুন সিনেমা নিয়ে আসছেন, পরিচালন সৌরভ পালোধি (Saurav Palodhi)। মহরত হয়ে গেল, তাঁর নতুন সিনেমা, ‘শেষ অবধি’-র। সহ পরিচালক হিসেবে এই ছবিতে কাজ করছেন, সুস্মিত দেব। সম্পর্ক, স্মৃতি এবং শিল্পের গল্প বলবে এই সিনেমা, আর বলবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, গৌতম ঘোষ (Goutam Ghosh), ইন্দ্রাশীষ (Indrashish), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শঙ্কর দেবনাথ (Shankar Debnath), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee), কৃষ্ণেন্দু সাহা (Krishnendu Saha),…

