Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কয়েকশো কিমি জুড়ে বেহাল নদী ও সমুদ্রবাঁধ, রাজনৈতিক তরজার আবহে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর
কয়েকশো কিমি জুড়ে বেহাল নদী ও সমুদ্রবাঁধ, রাজনৈতিক তরজার আবহে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর

গৌতম মণ্ডল, সুন্দরবন : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সুন্দরবনের (Sundarban) ১৬টি ব্লকের কয়েকশো কিলোমিটার জুড়ে বেহাল নদীবাঁধ (River Dam)। এনিয়ে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। সুন্দরবনের ভাঙন রুখতে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন রাজ্য়ের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। পাল্টা রাজ্য়ের শাসক দলের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কোনও অংশে ভেঙে গেছে বাঁধ। কোনও অংশে বেহাল দশা বাঁধের। সুন্দরবন জুড়ে বেহাল অবস্থা বিভিন্ন নদী ও সমুদ্র বাঁধের। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে…

Read More

বিধায়কের ইশারায় শাসিয়েছে দুষ্কৃতীরা ? দেড় বছর পঞ্চায়েত অফিসেই যেতে পারেননি তৃণমূলী উপপ্রধান
বিধায়কের ইশারায় শাসিয়েছে দুষ্কৃতীরা ? দেড় বছর পঞ্চায়েত অফিসেই যেতে পারেননি তৃণমূলী উপপ্রধান

গৌতম মণ্ডল,  কাকদ্বীপ : পঞ্চায়েত অফিসে ঢুকে শাসিয়েছে দুষ্কৃতী দল। তার জেরে দেড় বছরের বেশি সময় ধরে পঞ্চায়েত অফিসেই যেতে পারছেন না তৃণমূলের (TMC) পঞ্চায়েত উপপ্রধান ! কারণ হিসেবে বলা হয়েছে, দুষ্কৃতীরা সকলেই নাকি তৃণমূল বিধায়কের ইশারায় চলছে। একথা জানিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন উপপ্রধান। যদিও বিধায়কের দাবি, তিনি এসবের কিছুই জানেন না ! কাকদ্বীপে (Kakdwip) প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্দরের বিরোধ। কী অভিযোগ ? সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে চলে এল শাসকদলের…

Read More

চায়ের দোকানে বসে থাকার সময় একের পর এক গুলি, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি !
চায়ের দোকানে বসে থাকার সময় একের পর এক গুলি, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি !

হিন্দোল দে, বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) : বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন দুষ্কৃতীরা। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়। খুনের নেপথ্যে কী কারণ, তা তদন্ত করে দেখছে পুলিশ। কী ঘটনা ? স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮…

Read More