‘সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে’, ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দফায় দফায় গন্ডগোল, বিক্ষোভ পড়ুয়াদের। SRFTI-কাণ্ডে ৩টি মামলা রুজু হয়েছে। প্রথম মামলাটি দায়ের করা হয়েছে ABGP অর্থাৎ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে। অভিযোগ, SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়েও অনুষ্ঠান করতে পারেনি তাঁরা। দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। তৃতীয় FIR-টি স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করেছে পঞ্চসায়র থানা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ঘটনার কড়া নিন্দে করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন। লিখেছেন, ‘মেধাবী ছাত্রছাত্রীরা…

