সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
কলকাতা: কাব্য মারান (Kavya Maran)। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার বর্তমানে গ্ল্যামার দুনিয়ারও বেশ চর্চিত নাম বটে। সোশ্যাল মিডিয়ায় কাব্য মারানের প্রায় সমস্ত ছবিই ভাইরাল হয়। আর সদ্যই ঘুরে বেড়াচ্ছে একটা গুঞ্জন যে, সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার নাকি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন? শোনা যাচ্ছে, কাব্যের মনের মানুষ নাকি ২২ গজের নয়, সঙ্গীতের জগতের মানুষ! বলিউড তথা দক্ষিণের বিখ্যাত সঙ্গীত পরিচালক, তথা গায়ক অনিরুদ্ধ রবিচান্দরের (Anirudh Ravichander) সঙ্গে নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন কাব্য? এই কথার কতটা…

